ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে রাজধানীর ভাসানটেক এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে স্থানীয় অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. তানজীম রুবাইয়াত আফিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. কাইয়ুম হোসেন লিফাত, সহ-সম্পাদক ডা. রাসেল হোসাইন, ডা. আরহাম সাদমান চৌধুরি, ভাসানটেক থানা বিএনপির দফতর সম্পাদক আজগর আলীসহ স্থানীয় নেতারা।
ইফতার বিতরণকালে আয়োজকরা বলেন, রমজানের শিক্ষা অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
এ সময় এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।