সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ
রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু চীনের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি, ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল দল পুঁজিবাজারে সূচকের পতনে সিএসইর কমেছে লেনদেন ঢাকায় গ্রেফতার কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি উত্তর কোরীয় যুদ্ধবন্দীদের তথ্য ফাঁস, ইউক্রেনের ওপর ক্ষুব্ধ দক্ষিণ কোরিয়া আলিশান বাড়ি, লাখ লাখ টাকার গাড়ি; লালপুরে ‘অনলাইন প্রতারকদের’ রাজকীয় জীবন কেপটাউনে ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি ঘোষণা হবে তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক: / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে আজ বুধবার সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার বিষয় ছিল ‘রঙ তুলিতে জুলাই ২৪’। এই প্রতিযোগিতায় প্রথম গ্রুপে ৫ বছর বয়স থেকে ৮ বছর এবং দ্বিতীয় গ্রুপে ৮+ বছর থেকে ১২ বছর বয়সী রাজধানীর বিভিন্ন স্বনামধন্য স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলাকালীন উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য শওকত আরা আক্তার বলেন, জুলাই আমাদের চেতনা, আমাদের অনুপ্রেরণা। আজকের এই প্রতিযোগিতায় শিশুদের রং তুলিতে জুলাইয়ের চিত্র ফুটে উঠেছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন, বাচ্চারা কীভাবে জুলাইকে ধারণ করে তা আজকের চিত্রাঙ্কন এর মাধ্যমে ফুটে উঠেছে। পরবর্তী প্রজন্ম এর মাধ্যমে অনেক কিছু জানতে পারবে।

জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর