বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
লাইভ চলাকালেই মেক্সিকোর টিকটক তারকাকে গুলি করে হত্যা দৌলতপুরে পদ্মার পাড় ধসে ২ শিশু নদীতে, নিখোঁজ ১ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাগেরহাটে একই পরিবারের তিনজন খুনের ঘটনায় থানায় মামলা মধুখালীতে সাবেক কাউন্সিলর কামরুজ্জামান বাবু গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাজশাহীতে শহিদদের প্রতি শ্রদ্ধা, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ফসল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন: খন্দকার মারুফ জাতীয় ঐক্য বিনষ্ট করতে একটি বিশেষ গোষ্ঠী তৎপর: প্রিন্স গভীর সাগরে জলদস্যুর হামলা, আহত ১২ জেলে; মাছ-জাল লুটের অভিযোগ দুর্ঘটনাই আশীর্বাদ! চাঁদে স্পেসএক্সের রকেটের আঘাতে নতুন গবেষণার সুযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দৌলতপুরে পদ্মার পাড় ধসে ২ শিশু নদীতে, নিখোঁজ ১

কুষ্টিয়া প্রতিনিধি : / ৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড় ধসে দুই শিশু নদীতে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এক শিশুকে জীবিত উদ্ধার করলেও অপর শিশুটি পদ্মার স্রোতে নিখোঁজ রয়েছে।

​প্রত্যক্ষদর্শীরা জানায়, নদীর পাড়ে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ পাড় ধসে পানির নিচে তলিয়ে যায় ভুরকাপাড়া গ্রামের ইজাজুল মন্ডলের মেয়ে জামিলা খাতুন (৭) ও আশিক শেখের মেয়ে নূরিয়া খাতুন (৮)। চিৎকার শুনে স্থানীয় কৃষক এরশাদ আলীসহ গ্রামবাসীরা দ্রুত এগিয়ে আসেন।

স্থানীয় যুবক লালন শেখের তৎপরতায় জামিলাকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তীব্র স্রোতের কারণে নূরিয়া গভীরে তলিয়ে যায়। সন্তান হারিয়ে দিশেহারা নূরিয়ার পরিবারে চলছে শোকের মাতম। সংবাদ পেয়ে বেলা সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ভেড়ামারা ফায়ার সার্ভিস ও দৌলতপুর থানা পুলিশ।

​ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার শফিকুল ইসলাম জানান, প্রবল স্রোত ও গভীরতার কারণে তল্লাশি ব্যাহত হচ্ছে। উদ্ধারকাজে অংশ নিতে খুলনা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

​দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং ফায়ার সার্ভিসকে সহায়তার পাশাপাশি নিখোঁজ শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর