সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ
শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন রূপপুর প্রকল্পের আবাসনে দুই রুশ নাগরিকের মারামারি, একজনের মৃত্যু দুই বছরের শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপণ করে প্রতিবাদ অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ ধলেশ্বরী নদীতে গোসলে নেমে তরুণী নিখোঁজ গুমের শাস্তি যাবজ্জীবন, ভুক্তভোগী-পরিবার পাবে ক্ষতিপূরণ বনানী আবাসিক এলাকার নিরাপত্তা নিয়ে র‌্যাব-১ ও সোসাইটির প্রতিনিধিদের সভা শরণখোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, ২৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা হৃত্বিক-কঙ্গনার পুরোনো দ্বন্দ্ব ফের তুঙ্গে, সোশ্যাল মিডিয়ায় তুলকালাম ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শরণখোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, ২৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬


বাগেরহাটের শরণখোলায় উপকূলীয় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী ও নৈতিক মূল্যবোধবিষয়ক সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে শরণখোলা উপজেলার রায়েন্দা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে কোস্ট গার্ড বেইস মোংলা। সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলা এ ক্যাম্পে ২৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার মানুষের কল্যাণে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ, মাদকবিরোধী সচেতনতা, দেশপ্রেম, শৃঙ্খলা এবং আইন মেনে চলার গুরুত্ব নিয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় জনপদের মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর