সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ
শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন রূপপুর প্রকল্পের আবাসনে দুই রুশ নাগরিকের মারামারি, একজনের মৃত্যু দুই বছরের শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপণ করে প্রতিবাদ অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ ধলেশ্বরী নদীতে গোসলে নেমে তরুণী নিখোঁজ গুমের শাস্তি যাবজ্জীবন, ভুক্তভোগী-পরিবার পাবে ক্ষতিপূরণ বনানী আবাসিক এলাকার নিরাপত্তা নিয়ে র‌্যাব-১ ও সোসাইটির প্রতিনিধিদের সভা শরণখোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, ২৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা হৃত্বিক-কঙ্গনার পুরোনো দ্বন্দ্ব ফের তুঙ্গে, সোশ্যাল মিডিয়ায় তুলকালাম ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ধলেশ্বরী নদীতে গোসলে নেমে তরুণী নিখোঁজ

মুন্সিগঞ্জ প্রতিনিধি : / ৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

মুন্সীগঞ্জের সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারদী চর গুচ্ছ গ্রামের পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে দৃষ্টি প্রতিবন্ধী সোহাগী (১৯) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। সোমবার (৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ তরুণীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার দুপুর ২টা ৪ মিনিটে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে সোহাগী নামে এক তরুণী নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।

খবর পেয়ে কমলা ঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে যোগ দিয়ে নদীতে তল্লাশি অভিযান পরিচালনা করছে।

ফায়ার সার্ভিস জানায়, নিখোঁজ তরুণীকে উদ্ধার না করা পর্যন্ত ডুবুরি দলের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নদীতে গোসল বা চলাচলের সময় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ সোহাগীকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর