সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ
শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন রূপপুর প্রকল্পের আবাসনে দুই রুশ নাগরিকের মারামারি, একজনের মৃত্যু দুই বছরের শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপণ করে প্রতিবাদ অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ ধলেশ্বরী নদীতে গোসলে নেমে তরুণী নিখোঁজ গুমের শাস্তি যাবজ্জীবন, ভুক্তভোগী-পরিবার পাবে ক্ষতিপূরণ বনানী আবাসিক এলাকার নিরাপত্তা নিয়ে র‌্যাব-১ ও সোসাইটির প্রতিনিধিদের সভা শরণখোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, ২৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা হৃত্বিক-কঙ্গনার পুরোনো দ্বন্দ্ব ফের তুঙ্গে, সোশ্যাল মিডিয়ায় তুলকালাম ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রূপপুর প্রকল্পের আবাসনে দুই রুশ নাগরিকের মারামারি, একজনের মৃত্যু

পাবনা প্রতিনিধি : / ১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আবাসন ‘গ্রিনসিটি’তে দুই রুশ নাগরিকের মধ্যে মারামারির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত অপর ব্যক্তি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার সকালে রূপপুর প্রকল্পের গ্রিনসিটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সের্গেই নিকোলায়েভিচ (৫৬) এবং আহত মেনচেভ—দুজনই প্রকল্পে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রোসেম’-এর কর্মী। নিহত সের্গেই গ্রিনসিটির ৬ নম্বর ভবনের ৫০১ নম্বর কক্ষে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ কক্ষে অবস্থানকালে দুই রুশ নাগরিকের মধ্যে বিরোধের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুজনই গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাঁদের উদ্ধার করে গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যান।

গ্রিনসিটি হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সাইফুল ইসলাম বলেন, দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের পাবনা অ্যাসোর্ট স্পেশালাইজড হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সের্গেই নিকোলায়েভিচ মারা যান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, প্রাথমিকভাবে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। আহত অপর রুশ নাগরিক বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

পাবনা অ্যাসোর্ট স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জালাল উদ্দীন বলেন, হাসপাতালে আনার সময় দুই রুশ নাগরিকের অবস্থাই গুরুতর ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর