সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪জন গ্রেফতার জয়পুরহাটে জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেফতার  ৩ রোগীকে প্রলোভন দেখিয়ে ডায়াগনস্টিকে নেওয়ার চেষ্টা, আনসারের হাতে দালাল আটক শাহ আমানতে যাত্রীর অন্তর্বাসে মিললো দেড় কেজি সোনা প্রবাসে ছেলের রক্ত পানি করা টাকা আত্মসাৎ, উল্টো হয়রানির শিকার বৃদ্ধা মা: থানায় লিখিত অভিযোগ শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৮ মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আওয়ামী লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬


বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। নিহতরা হল নওগাঁ জেলার ধামরহাট থানার চাঁদকুরী গ্রামের আব্দুল গফুরের ছেলে মাসুদ রহমান (৩৮), ও একই থানার জাহানপুর গ্রামের ওসমান আলীর ছেলে নয়ন (৩৮)। রোববার (০২ আগস্ট) রাত সাড়ে ১১টায় ছোনকা নামক স্থানে ঢাকা মুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোনকা এলাকায় আন্ডারপাস ব্রিজের উত্তর পাশে একটি পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-২১৮৫) দুইদিন আগে সাইডের ওয়ালে ধাক্কা দিলে দূর্ঘটনার কারণে মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল।

এ সময় জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১২-৫৪৫৫) নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নয়ন ও যাত্রী মাসুদুর রহমান নিহত হন। এ ছাড়া বাসের অন্তত সাতজন যাত্রী আহত হন।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী বলেন, ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর