বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭ মালচিং পদ্ধতিতে বেগুন চাষ, ১৫০ শতাংশ জমিতে লাভের স্বপ্ন কৃষক ফজলুল হকের জিয়ানগরে ছাত্রলীগ নেতার ৮৫ বছর বয়স্ক অসুস্থ পিতাকে গ্রেফতার করেছে পুলিশ ইতালি নেওয়ার কথা বলে মিশরে আটকে নির্যাতন-দেহব্যাবসা করাতো চক্রটি রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সড়ক নিরাপত্তা আইন চায় তারা গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৩ জেলেকে জীবিত উদ্ধার জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় হামিদুলের যাবজ্জীবন নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আওয়ামী লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬



আগামী ৫ আগস্ট (জুলাই গণঅভ্যুত্থান দিবস) ঘিরে মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আওয়ামী লীগের নাশকতার মুরোদ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‌‘আওয়ামী লীগের মুরোদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো কার্যক্রম নিষিদ্ধ দল, মাফিয়া শক্তি। তারা মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না।’

পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে কোনো গোয়েন্দা প্রতিবেদন আছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টা তা নয়। আমাদের পুলিশ বাহিনীর মধ্যে এটা সবসময় চালু থাকে, যাতে আনঅ্যাটেনডেড কোনো ভেহিক্যাল না রাখে। টিমের পুরুষ সদস্য যেন একসঙ্গে চা না খেতে যায়, টিমের পুরুষ সদস্য যেন গাড়ি রেখে সবাই যেন বিশ্রাম না করে। কেউ না কেউ গাড়িতে অ্যাটেন্ড করবে, সব জায়গায় যাতে সতর্ক অবস্থান করে। এটা নরমাল প্র্যাকটিস, এটাকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই।’

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেন।’

আগামী ৫ আগস্ট উপলক্ষে সরকারের কর্মসূচি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কালকেও মিটিং ডেকেছি আমাদের দলের নেতৃত্বে। এটা যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য রাজনৈতিক দলের সবাইকে নিয়ে আমরা আগামীকাল একটা সভা করবো কৃষিবিদ ইনস্টিটিউশনে। প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, আমরা সেখানে কথা বলবো।’

এনসিপির সমাবেশে হামলার বিষয়ে তদন্ত হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্তের পর জানাবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর