সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪জন গ্রেফতার জয়পুরহাটে জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেফতার  ৩ রোগীকে প্রলোভন দেখিয়ে ডায়াগনস্টিকে নেওয়ার চেষ্টা, আনসারের হাতে দালাল আটক শাহ আমানতে যাত্রীর অন্তর্বাসে মিললো দেড় কেজি সোনা প্রবাসে ছেলের রক্ত পানি করা টাকা আত্মসাৎ, উল্টো হয়রানির শিকার বৃদ্ধা মা: থানায় লিখিত অভিযোগ শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৮ মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আওয়ামী লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শাহ আমানতে যাত্রীর অন্তর্বাসে মিললো দেড় কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬


দুবাই থেকে আসা এক বাংলাদেশি যাত্রীর অন্তর্বাসের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে আনা প্রায় দেড় কেজি সোনা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা সোনার মধ্যে ছিল ২৪ ক্যারেটের গোল্ড পেস্ট ও গহনা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

সোমবার (৩ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রাম এই অভিযান পরিচালনা করে। দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো বাংলাদেশি যাত্রী মোহাম্মদ তুসারকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়।

সিআইআইডি জানায়, বিমানবন্দরে অবতরণের পর তাদের তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা এবং এবং চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ নজরদারি চালানো হয়। পরে কাস্টমস হলে দেহ তল্লাশির সময় যাত্রীর অন্তর্বাসের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার পেস্ট ও গহনা উদ্ধার করা হয়।

অভিযানে প্রায় ১ হাজার ৪০০ গ্রাম ২৪ ক্যারেটের সোনার পেস্ট (প্যাকিং উপকরণসহ) এবং পাঁচটি সোনার চুড়িসহ প্রায় ১০০ গ্রাম সোনার গহনা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ১ হাজার ৫০০ গ্রাম সোনা জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। এ সময় যাত্রীর পাসপোর্ট, একটি মোবাইল ফোন এবং বোর্ডিং পাসও জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর