সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪জন গ্রেফতার জয়পুরহাটে জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেফতার  ৩ রোগীকে প্রলোভন দেখিয়ে ডায়াগনস্টিকে নেওয়ার চেষ্টা, আনসারের হাতে দালাল আটক শাহ আমানতে যাত্রীর অন্তর্বাসে মিললো দেড় কেজি সোনা প্রবাসে ছেলের রক্ত পানি করা টাকা আত্মসাৎ, উল্টো হয়রানির শিকার বৃদ্ধা মা: থানায় লিখিত অভিযোগ শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৮ মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আওয়ামী লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রোগীকে প্রলোভন দেখিয়ে ডায়াগনস্টিকে নেওয়ার চেষ্টা, আনসারের হাতে দালাল আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬



রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতায় দালাল চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল প্রায় ৯টার দিকে গাজীপুর থেকে চিকিৎসা নিতে আসা মোছা. আয়েশা (৫০) নামে এক রোগীকে দ্রুত প্যাথলজি পরীক্ষা করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করেন মো. সিয়াম (২৪)।

বিষয়টি দায়িত্বরত আনসার সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে তাকে আটক করেন। অভিযানে প্লাটুন কমান্ডার (পিসি) মোহাম্মদ হাসান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আনসার সূত্র জানায়, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার মাধ্যমে একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। এ ধরনের অপতৎপরতা রোধে আনসার সদস্যরা নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দালালির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে লিখিত মুচলেকা দেন। পরে তাকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও পেশাদারিত্বের প্রশংসা করে হাসপাতাল প্রাঙ্গণ দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সরকারি হাসপাতালগুলোতে রোগী ও তাদের স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দালালচক্র, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর