ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৬৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৮ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ২৯ জন,আদাবরে ১৫ জন, শেরেবাংলা নগরে ৩ জন,তেজগাঁও থানা ৪ জন,তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন ও হাতিরঝিল থানায় ৯ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মেহেদী হাসান (২৪),মো.রাব্বি (২৩), মো.হাসান (২৯),সাইফুল (২৫),মো.আমির হোসেন বেনতারা (২৮),সুমন শুভ (২০), বায়েজিদ (১৮),কামরুল (১৯),আব্দুল্লাহ ইউসুফ (২৫),মো.আজিজুল ইসলাম (২৩),মো.সিফাত হাওলাদার (২০),মো. মাসুম (বয়স উল্লেখ নাই ),শরিফ (বয়স উল্লেখ নাই ), মো.হোসাইন (২১),মো.কামরান শেখ মিলন (২৮), মো.রাসেল আহম্মেদ (২৫), আরিফ (২৪), মো.জসিম (৩৫),মো.সাদ্দাম সরকার (৩৫),মো.ফয়জুল ইসলাম (৩৬),মো.আবুল (৩৮), মো.বাবলা (৩০), মো.ইয়াছিন (১৯),মো.কামরান (২৬),মো.আব্দুল গণি (৫২),
মো.সুলতান (৪০),মো.আবুল কাশেম (৫২),
মোস্তাফিজুর রহমান সুমন (৩৫) ও মহসিন (৪৫)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো.দিপু ব্যাপারী (৩০),মো. শাহিন গাজী (২৫),মো. সুজন (২০),মো. রাফাত (২০), মো. রকিব ওরফে রকি (১৮),মো. রাজীব (১৯),মো. সাজ্জাদ (১৯), মো. সাইম (২০), আকাশ (২০),মো. রাশেদ (২৭),মো. কামরুল মিয়া (৩০),মো. জসিম (৪৫),মো. মিষ্টার আলী (৩৮),মো. মোরশিদুল (৪৫) ও মো. আলমগীর হোসেন (২৪)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো.পারভেস (২৬), মো. মাসুম (২৮) ও জেসমিন (৪০)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো.লিটন মিয়া (৪৭) ও মো. নাহিদ হোসেন মাহিন (২৫)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রনি ওরফে আকাশ (২৪),মো. দুলাল হোসেন (৩৮),মো. রুহুল ওরফে জুলহাস (২৮),মো. ইয়াছিন (২৫),মো. কোরবান আলী (২২),মো. সালমান ঢালী (২৪),শ্রী রনজিত দাস (১৯) ও মো. বেদন (৩০)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সুজন (২২),রাকিব হাসান (২৩), মো. মিনহাজ (১৯),মো. জাহিদুল ইসলাম (২০),মো. নাজমুল (বয়স উল্লেখ নাই ),মো. রাজু আহমেদ (২৮),মো. সাকিব (২৪),মো. শাহিন (৩১) ও মো.রিপন (৪০)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।