মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
মিরপুর মডেল থানা পুলিশের অভিযান, গ্রেফতার ৪১ ভুয়া পরিচয়ে পাসপোর্টের চেষ্টা, নারায়ণগঞ্জে রোহিঙ্গা আটক জামিনে বের হয়েই ফের ইয়াবা ব্যবসা সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রধানমন্ত্রী-মন্ত্রীদের সিল-স্বাক্ষর জালিয়াতি করে তদবির, চাকরিচ্যুত ইঞ্জিনিয়ারসহ গ্রেফতার ঢাকায় মোতায়েন হচ্ছে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড ৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক: ডিবি প্রধান নতুন বিতর্কের জন্ম দিল এআই টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা লাল-সবুজের সতীর্থ নয়, ইংল্যান্ডে এবার মুখোমুখি হামজা-ফারহান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ / ১১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জে র‌্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার রাতে এনায়েতপুর থানার বারুপুর গ্রামের বারুপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে কাঁচা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার দুপুরে র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলো- রাজশাহী জেলার পবা থানার বড়গাছি কারিগরপাড়া গ্রামের মৃত ইবরাহীমের ছেলে মো. রবিউল ইসলাম (৪৬), একই গ্রামের মৃত বয়েনউদ্দীনের ছেলে ইদ্রিস আলী (৫০), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মাদলা গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে জয়দল (৫৫) এবং সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের মৃত মিয়াউল্লাহ ব্যাপারীর ছেলে মো. আসলাম ব্যাপারী (২৬)।

র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে এনায়েতপুর থানার বারুপুর গ্রামের বারুপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এনায়েতপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর