বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান; সহায়তায় আনসার, আটক ৩ বগুড়ার শেরপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী যুবক নিহত মাদকাসক্তি থেকে টেকসই সুস্থতায় চাই সহায়ক পারিবারিক পরিবেশ নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুরে গ্রেফতার নিখোঁজের এক বছর পর কিশোরী উদ্ধার আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি ৪শ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান তিন সহযোগীসহ নারায়ণগঞ্জের ‘কুত্তা শ্রাবণ’ গ্রেফতার,বিদেশি পিস্তল ও রামদা উদ্ধার সিরাজগঞ্জে ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেফতার ৮২ লাখ টাকা দুর্নীতির মামলায় শিক্ষক হাসান ইমামের সাজা দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতি, পিপিএম পদক পেলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

লাল-সবুজের সতীর্থ নয়, ইংল্যান্ডে এবার মুখোমুখি হামজা-ফারহান

অনলাইন ডেস্ক: / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মাঝমাঠে হামজা চৌধুরী, আক্রমণে ফারহান আলী ওয়াহিদ সাফে এই জুটিকে একসঙ্গে দেখার অপেক্ষায় বাংলাদেশ। তবে তার আগেই, লাল-সবুজ নয়, বরং একে অপরের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামতে যাচ্ছেন দুই ফুটবলার।

২২ সেপ্টেম্বর ইংল্যান্ডের কিং পাওয়ার স্টেডিয়ামে, ইএফএল ট্রফির এক ম্যাচে বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে লেস্টার সিটি আর ফুলহ্যাম অনূর্ধ্ব-২১ দল; যেখানে লেস্টারের প্রতিনিধিত্ব করবেন হামজা আর ফুলহ্যামে খেলবেন ফারহান।

একপাশে হামজা চৌধুরী, অন্যপাশে ফারহান আলী ওয়াহিদ। দুইজনই মাঠে নামবেন নিজেদের ক্লাবের জয়ের জন্য। তবে বাংলাদেশের দর্শক খুঁজবে এক অন্য গল্প একই দেশের দুই ফুটবলারের মুখোমুখি হওয়ার! এর গুরুত্ব অন্যরকম; এমনটা জানিয়েই নিজের ফেসবুক পেজে আসন্ন ম্যাচটার কথা আগেভাগেই জানিয়ে দিয়েছেন ফুলহ্যামের তরুণ এই লেফট উইঙ্গার।

প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা, এফএ কাপ জয়ের স্মৃতি ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিজেকে প্রমাণ করেছেন হামজা চৌধুরী। আবার জাতীয় দলে যোগ দেয়ার পর থেকে মাঝমাঠে এনে দিয়েছেন নতুন আত্মবিশ্বাস। শুধু অভিজ্ঞতাই নয়, তার নেতৃত্ব আর উপস্থিতিও বদলে দিয়েছে বাংলাদেশের খেলার ছন্দ।

অন্যদিকে, ফারহান আলী ওয়াহিদের গল্পটা শুরু হচ্ছে এখনই। ফুলহ্যামের বয়সভিত্তিক দলে নিজের পারফরম্যান্স দিয়ে ধীরে ধীরে আলোচনায় উঠে আসছেন তরুণ এই উইঙ্গার। গতি, ড্রিবলিং আর আক্রমণে সরাসরি প্রভাব এই গুণগুলোর কারণেই তাকে বাংলাদেশের ভবিষ্যতের বড় সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে।

সাফের আগে সেপ্টেম্বরের উইন্ডোতে বাংলাদেশের বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলারকে দলে ফেরানোর কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

অর্থাৎ, কিছুদিন পর যাদের একসঙ্গে দেখা যেতে পারে লাল-সবুজের জার্সিতে, তারাই আগে একে অপরের বিপক্ষে খেলবেন! হামজা চাইবেন লেস্টারকে জেতাতে, আর ফারহানের লক্ষ্য থাকবে ফুলহ্যামকে জয় এনে দেয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর