মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
নতুন বিতর্কের জন্ম দিল এআই টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা লাল-সবুজের সতীর্থ নয়, ইংল্যান্ডে এবার মুখোমুখি হামজা-ফারহান জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার হুইলচেয়ারেই কাটছে শৈশব: সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে চায় শিশু তাসফিয়া বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা সন্ধ্যার মধ্যে ছয় জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা হোয়াটসঅ্যাপে আসছে ‘অফার অ্যান্ড আপডেটস’ ফোল্ডার, আলাদা থাকবে ব্যবসায়িক বার্তা ইউক্রেনের হামলায় কৃষ্ণসাগর উপকূল ও ক্রিমিয়ায় ছয়জন নিহত: রাশিয়া জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা আজ, বক্তব্য রাখবেন তারেক রহমান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হুইলচেয়ারেই কাটছে শৈশব: সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে চায় শিশু তাসফিয়া

কামারখন্দ,(সিরাজগঞ্জ) প্রতিনিধি:  / ৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

জন্মের সময় আর দশটা শিশুর মতোই সুস্থ-স্বাভাবিক ছিল সে। চোখে ছিল সুন্দর এক পৃথিবীর স্বপ্ন। কিন্তু মাত্র এক মাস বয়সে এক কালবৈশাখীর মতো ঝড় এসে এলোমেলো করে দেয় সিরাজগঞ্জের কামারখন্দের নয় বছরের ছোট্ট তাসফিয়ার জীবন। দারিদ্র্য আর অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে আজ দীর্ঘ দিন ধরে হুইলচেয়ারে বন্দি জীবন কাটাচ্ছে এই নিষ্পাপ শিশুটি। ভাঙ্গা ভাঙ্গা কন্ঠে তার আকুল আকুতি— সে আবার সবার মতো সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়, ফিরে পেতে চায় স্বাভাবিক জীবন। তাসফিয়া কামারখন্দ উপজেলার রায়দৌলিতপুর ইউনিয়নের চরট্যাংরাইল গ্রামের ভ্যানচালক তৈয়ব আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, জন্মের পর প্রথম মাসটি বেশ ভালোই কেটেছিল তাসফিয়ার। কিন্তু এরপরই সে মারাত্মক টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। দিনমজুর বাবা সাধ্যমতো স্থানীয় এক চিকিৎসকের কাছে তাকে নিয়ে যান। কিন্তু ভুল চিকিৎসা বা রোগের ভয়াবহতায় তখন থেকেই তার মাথা অস্বাভাবিকভাবে বড় হতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে শরীরের অন্যান্য অঙ্গের বৃদ্ধি থমকে গেলেও মাথা বড় হওয়ার এই প্রক্রিয়া তাসফিয়াকে পুরোপুরি পঙ্গুত্বের দিকে ঠেলে দেয়।

 

তাসফিয়ার মা বলেন, অভাবের সংসারে ভ্যান চালিয়ে যা আয় হয়, তা দিয়ে কোন মতে সংসার চলে, সেখানে উন্নত চিকিৎসার খরচ জোগানো আমাদের পক্ষে আকাশকুসুম কল্পনা। তবে চিকিৎসকরা জানিয়েছেন, সঠিক সময়ে উন্নত ও দীর্ঘমেয়াদি চিকিৎসা করালে তাসফিয়াকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু টাকার অভাবে থমকে আছে তার চিকিৎসা, আর তাসফিয়ার দিন কাটছে চার দেয়ালের মাঝে হুইলচেয়ারের ওপর।

স্থানীয়রা বলেন, একটুখানি সহানুভূতি আর উন্নত চিকিৎসায় পারে এই শিশুটির মুখে হাসি ফোটাতে। সমাজের বিত্তবান, মানবিক সংস্থা এবং সরকারের সুদৃষ্টিই এখন তাসফিয়ার হুইলচেয়ারের বন্দিদশা থেকে মুক্তির একমাত্র উপায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর