সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বার্কোর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি চেলসির

অনলাইন ডেস্ক: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

স্ট্রাসবার্গ থেকে সাত বছরের চুক্তিতে আর্জেন্টাইন লেফটব্যাক ভ্যালেন্টিন বার্কোকে দলে ভিড়িয়েছে চেলসি। ২২ বছর বয়সী এই খেলোয়াড়ের সঙ্গে সাত বছরের চুক্তি করেছে স্ট্যামফোর্ডের ক্লাব। নতুন ম্যানেজার জাবি আলোনসোর অধীনে তিনি চেলসির সপ্তম নতুন সংযোজন।

২২ বছর বয়সী বার্কোর ক্যারিয়ার শুরু হয় আর্জেন্টিনার বোকা জুনিয়র্সের হয়ে। একাডেমি থেকে উঠে এসে মাত্র ১৬ বছর বয়সেই পেশাদার অভিষেক হয় তার। বোকার হয়ে বেশ কয়েকটি শিরোপা জয়ের পর ২০২৪ সালে ব্রাইটনে যোগ দেন।

২০২৪ সালে ব্রাইটন থেকে ধারে প্রথমে স্ট্রাসবার্গে যোগ দেন এবং দলকে কনফারেন্স লিগে যোগ্যতা অর্জনে সহায়তা করার পর এক বছর পর তিনি সেখানে স্থায়ীভাবে চুক্তি স্বাক্ষর করেন। সব মিলিয়ে লিগ ওয়ানের এই দলটির হয়ে তিনি ৫৩টি ম্যাচ খেলেছেন।

মাঠে একাধিক পজিশনে খেলার সামর্থ্যই বার্কোর অন্যতম বড় শক্তি। বাঁ প্রান্তের রক্ষণভাগে যেমন খেলতে পারেন, তেমনি মাঝমাঠেও দায়িত্ব পালন করতে সক্ষম এই আর্জেন্টাইন। ফলে নতুন কোচ জাবি আলোনসোর পরিকল্পনায় তার বহুমুখী দক্ষতা চেলসিকে বাড়তি সুবিধা দিতে পারে।Soccer

ইংলিশ ফুটবলে অবশ্য বার্কোর এটি প্রথম পদার্পণ নয়। তিন মৌসুম আগে ব্রাইটনের হয়ে অল্প সময়ের জন্য প্রিমিয়ার লিগে খেলেছিলেন তিনি। এরপর ২০২৪ সালে ব্রাইটন থেকে ধারে স্ট্রাসবুর্গে যোগ দেন। সেখানে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার পর এক বছর পর স্থায়ীভাবে ফরাসি ক্লাবটিতে যোগ দেন তিনি

বার্কো অস্ট্রেলিয়া ও হংকং সফরে শিগগিরই নতুন সতীর্থদের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। শনিবার তারা ব্রাইটন থেকে অভিজ্ঞ স্ট্রাইকার ড্যানি ওয়েলবেকের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ক্রিস্টাল প্যালেসের ম্যাক্সেন্স ল্যাক্রোয়া এবং অ্যাস্টন ভিলার মরগান রজার্সকে দলে নেয় তারা। এছাড়া মার্কো প্যালেস্ট্রা, এমানুয়েল এমেগা এবং জিওভানি কোয়েন্ডাকেও সই করানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর