শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফিফার ওপর আরও বড় খড়গ

অনলাইন ডেস্ক: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের শেয়ার বিক্রির ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর পরিকল্পনা প্রত্যাখ্যান করে উয়েফার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফের ৪১টি সদস্য সংস্থা।

ফিফার এই বিতর্কিত প্রস্তাব নিয়ে আলোচনা করতে গতকাল (বৃহস্পতিবার) বিকেলে কনকাকাফের একটি বিশেষ বৈঠকের পর এই প্রত্যাখ্যানের সিদ্ধান্ত আসে।

এক বিবৃতিতে কনকাকাফ জানায়, “বৈঠক চলাকালীন সদস্য দেশগুলো এই প্রস্তাব প্রক্রিয়াকরণে সঠিক নিয়ম না মানা, কৃত্রিমভাবে সংক্ষিপ্ত সময়সীমা চাপিয়ে দেওয়া এবং ফিফার সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের কোনো পর্যালোচনা বা অনুমোদন না থাকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “ইতিহাসের সবচেয়ে লাভজনক বিশ্বকাপ আয়োজনের পরও নতুন ও চলমান ‘ফিফা ফরওয়ার্ড’ কর্মসূচিতে অর্থায়নের জন্য কেন প্রাইভেট ইক্যুইটি বিনিয়োগের প্রয়োজন হবে, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।”

বিবৃতিতে কনকাকাফ প্রস্তাবটি বাতিল করে এবং ফিফা কাউন্সিলের সদস্যদের প্রতি আহ্বান জানায়, যেন তারা “ফিফা সভাপতিকে কর্মী ও ফিফা কাউন্সিলের মাধ্যমে যেকোনো নীতি নির্ধারণে সঠিক পরিচালনা প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দেন।”

উয়েফার সিদ্ধান্তের মতো অবশ্য কনকাকাফের ৪১টি দেশের পক্ষ থেকে বিশ্বকাপ বয়কটের কোনো হুমকি দেওয়া হয়নি।

ফিফার মূল পরিকল্পনা হলো ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজেস’ নামক একটি নতুন বাণিজ্যিক সত্তার কাছে গুরুত্বপূর্ণ শেয়ার বিক্রি করা, যা পুরুষ ও নারী বিশ্বকাপসহ তাদের প্রধান প্রধান টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব নেবে।

ফিফা এই নতুন সত্তার ২১ শতাংশ শেয়ার বিক্রি করে ৩.২ বিলিয়ন পাউন্ড অর্থ সংস্থানের পরিকল্পনা করছে, যা পরবর্তীতে তাদের সদস্য সংস্থাগুলোর মধ্যে বণ্টন করা হবে। তবে এই প্রস্তাবটি বাস্তবায়ন করতে হলে ফিফার ২১১টি সদস্য সংস্থা এবং ফিফা কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর