সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ
শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন রূপপুর প্রকল্পের আবাসনে দুই রুশ নাগরিকের মারামারি, একজনের মৃত্যু দুই বছরের শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপণ করে প্রতিবাদ অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ ধলেশ্বরী নদীতে গোসলে নেমে তরুণী নিখোঁজ গুমের শাস্তি যাবজ্জীবন, ভুক্তভোগী-পরিবার পাবে ক্ষতিপূরণ বনানী আবাসিক এলাকার নিরাপত্তা নিয়ে র‌্যাব-১ ও সোসাইটির প্রতিনিধিদের সভা শরণখোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, ২৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা হৃত্বিক-কঙ্গনার পুরোনো দ্বন্দ্ব ফের তুঙ্গে, সোশ্যাল মিডিয়ায় তুলকালাম ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে ঢাকায় তৈরি হতো ইয়াবা, কেমিস্টসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬


রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা জেলার কেরানীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা তৈরির দুটি কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব-২। এ সময় গ্রেফতার হয়েছেন দুজন, তারা হলেন- ইয়াবা ডিলার ফয়সাল ইসলাম মিঠু (৪২) ও কারখানার মালিক ও ইয়াবা প্রস্তুতকারী কেমিস্ট নাছির (৪৫)।

এ সময় জব্দ করা হয় ইয়াবা তৈরির দুটি মেশিন, ১৭ কেজি ইয়াবা তৈরির কাঁচামাল এবং ৩১ হাজার ২৭২ পিস ইয়াবা।

র‍্যাব জানায়, গ্রেফতার কেমিস্ট নাছির গত প্রায় ১০ বছর ধরে চট্রগ্রাম থেকে কাঁচামাল এনে কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও রঙের দোকানের আড়ালে ইয়াবা তৈরির কারখানা পরিচালনা করে আসছিলেন। তিনি নিজেই ইয়াবা প্রস্তুত করতেন এবং দেশের বিভিন্ন এলাকায় তা সরবরাহ করতেন।

সোমবার (৩ আগস্ট) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে র‍্যাব-২ বলেন, গত ২ আগস্ট মোহাম্মদপুর থানার বসিলা হাউজিং এলাকায় এক ব্যক্তি মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ ইয়াবা পরিবহনের প্রস্তুতি নিচ্ছেন। পরে অভিযান চালিয়ে ফয়সাল ইসলাম মিঠু নামে এক ইয়াবা ডিলারকে তার মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১ হাজার ৭৫৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে ফয়সালের তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় র‍্যাব। সেখানে একটি ইয়াবা তৈরির মেশিন উদ্ধার করা হয়। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী কেরানীগঞ্জের মদিনা মার্কেট এলাকায় আরেকটি ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালায় র‍্যাব। সেখানে কারখানার মালিক ও ইয়াবা প্রস্তুতকারী কেমিস্ট নাছিরকে গ্রেফতার করা হয়।

এ সময় একটি ইয়াবা তৈরির মেশিন, ১৭ কেজি ইয়াবা তৈরির কাঁচামাল এবং ১৯ হাজার ৫২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান আরও বলেন , নাছির গত প্রায় ১০ বছর ধরে কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও রঙের দোকানের আড়ালে ইয়াবা তৈরির কারখানা পরিচালনা করে আসছিলেন। তিনি নিজেই ইয়াবা প্রস্তুত করতেন এবং দেশের বিভিন্ন এলাকায় তা সরবরাহ করতেন। চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে প্রতিদিন হাজার হাজার পিস ইয়াবা তৈরি করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। আর ফয়সাল ওই কারখানায় উৎপাদিত ইয়াবা বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতেন।

গ্রেফতার ফয়সাল ইসলাম মিঠুর বিরুদ্ধে রাজধানীর গুলশান, তেজগাঁও, ডেমরা ও মোহাম্মদপুর থানায় চারটি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর