শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন ইতালিতে মানবপাচারের সময় সাগরে নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যু, গ্রেফতার ২ চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ খোকশাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা আবু রায়হান চাঁনের জয়পুরহাটে ছাউনিবিহীন আক্কেলপুর প্ল্যাটফর্ম,রোদ-বৃষ্টির দুর্ভোগে যাত্রীরা জামালপুরে ডেঙ্গু রোগীদের মশারি বিতরণ স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ গাজীপুর থেকে বাসে সিরাজগঞ্জে আসা পথে মাদ্রাসা ছাত্র নিখোঁজ  কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোংলায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার পলাতক আসামি আটক

মোংলা প্রতিনিধি: / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মোংলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ভুক্তভোগী ওই কিশোরী বর্তমানে ১৮ সপ্তাহের (৪ মাসের) অন্তঃসত্ত্বা বলে মামলার নথিতে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোংলা থানার মালগাজী মিশনবাড়ী এলাকার পরিতোষ মন্ডলের ছেলে লিটন মন্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ছিল। প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে অভিযুক্ত যুবক গত দুই-তিন বছর ধরে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে ওই কিশোরীর সাথে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করে আসছিলেন।
একপর্যায়ে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়লে গত ২৩ মে মোংলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত লিটন মন্ডল গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। দীর্ঘ চেষ্টা ও নিখুঁত গোয়েন্দা নজরদারির পর তাকে আইনের আওতায় আনা সম্ভব হলো।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মামলার পর থেকেই আসামি পলাতক ছিল। পুলিশের নিয়মিত ও ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর