রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় একটি খাল থেকে আবুল হোসেন (৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত একটি বাইসাইকেলও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে খালে পড়ে তার মৃত্যু হয়েছে।

রবিবার সকালে মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের একটি খালে স্থানীয় বাসিন্দারা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মহেশপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকালে বাড়ি থেকে বের হওয়ার পর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে খালে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর