রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বারিতে কন্দাল ফসল বিষয়ক কর্মশালা

গাজীপুর প্রতিনিধি : / ৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কন্দাল ফসল গবেষণা কেন্দ্র এর আয়োজনে রবিবার বারির সেমিনার রুমে “কন্দাল ফসলের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নির্মল কুমার দত্তের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. মো. মন্জুরুল কাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. হাবিব মোহাম্মদ নাসের। কর্মশালায় উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক (ঞঈজঝচ) ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. খোরশেদ আলম।

কর্মশালায় কন্দাল ফসলের বর্তমান উৎপাদন পরিস্থিতি, গবেষণার অগ্রগতি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতিতে কন্দাল ফসলের গুরুত্ব তুলে ধরেন এবং গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় অর্থায়ন করে বিএআরআই’র কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প (টিসিআরএসপি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর