বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
এনায়েতপুরে শতাধিক বৃক্ষ রোপনের মধ্য দিয়ে ‘কৃষ্ণ চূড়া মোড়’র যাত্রা শুরু মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ হৃদরোগ হাসপাতাল থেকে রোগী বাগিয়ে নিয়ে যাওয়ার সময় দালাল আটক খাবারের মান নিশ্চিত করতে সচিবালয় ক্যান্টিনে হঠাৎ পরিদর্শন মন্ত্রী আফরোজা খানমের রোগী বাগিয়ে নেওয়ার সময় প্রাইভেট ক্লিনিকের মালিকসহ আটক ২ বিশ্বকাপের খেলা ঘিরে সংঘর্ষে বাদশা হত্যা: অন্যতম অভিযুক্ত লেদু গ্রেফতার তিন দশক পর আবারও বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি মোংলায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার পলাতক আসামি আটক রাজশাহীতে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রোগী বাগিয়ে নেওয়ার সময় প্রাইভেট ক্লিনিকের মালিকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬



রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের জরুরি বিভাগে সেবা নিতে আসা রোগীদের সহজে ডাক্তার দেখানো এবং স্বল্প খরচে চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগী বাগিয়ে নিয়ে যাওয়ার সময় প্রাইভেট ক্লিনিকের মালিকসহ দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকালে রোগীদের প্রলোভন দেখিয়ে প্রতারণা করার সময় তাদের হাতেনাতে আটক করে আনসারদের একটি বিশেষ টহল দল। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে তাকে শেরেবাংলা নগর থানা পুলিশে সোপর্দ করা হয়।

হাসপাতালের কর্মরত ক্যাম্প কমান্ডার পিসি মো. আমিনুল বলেন, আজ বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে শেরে বাংলা নগর থানাধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল কতৃপক্ষের নির্দেশক্রমে হাসপাতাল দালাল নির্মূলকরণে কর্মরত আনসার সদস্যরা অভিযান পরিচালনা করে। অভিযানে প্রাইভেট ক্লিনিকের মালিক মো. আমির হোসেন (৩৭) এবং দালাল রাকিবুল ইসলামকে (৩২) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে রোগী বাগিয়ে নিয়ে যাওয়ার সময় অভিযানরত আনসার টিম আটক করে ক্যাম্প হেফাজতে নিয়ে আসেন। পরবর্তীতে হাসপাতাল কতৃপক্ষের নির্দেশে দালালকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর