শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে বর্ষার আগমনে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা শীঘ্রই “তিস্তা মেগা প্রকল্প” বাস্তবায়ন করা হবে : পানি সম্পদ মন্ত্রী অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন সাংসদ আবু সাইদ চাঁদ হানাইল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল রেজাউল কাদিরের কু-কর্মের আমলনামা ফাঁস পল্লী বিদ্যুৎ বিভাগের অবহেলায় শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু হৃদরোগ হাসপাতালে মোবাইল চুরির চেষ্টা,আনসারের হাতে আটক যুবক সিরাজগঞ্জ-বগুড়া রেলপথে রায়পুর জংশনের দাবিতে মানববন্ধন পেট্রোল-ডিজেলের বড় মূল্য হ্রাস পাকিস্তানে নেইমারের ফেরার দিনক্ষণ জানালেন কোচ আনচেলত্তি নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালীতে দিনমজুরের বসতঘর পুড়ে ছাঁই

ইয়াছিন আরাফাত, নোয়াখালী প্রতিনিধি: / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬



নোয়াখালীর সোনাইমুড়ীতে এক দিনমজুরের বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগীর পরিবার।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে পৌরসভার পাপুয়া গ্রামের বড় বাড়ীতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে সরেজমিনে গিয়ে জানা যায়, বৈদ্যুতিক মিটার থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী বিভিন্ন মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেস্টা করলেও তা সম্ভব হয়নি। দ্রুত গতিতে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এদিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে সবকিছুই পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগীর পরিবার। 


জাকির হোসেন বাবলু সাংবাদিকদের জানান, তিনি গত দেড় বছর পূর্বে ঋণ নিয়ে ও ধার করে প্রায় ১৭ লাখ টাকা খরচ করে ঘরটি নির্মাণ করেন। ৩ লাখ টাকার আসবাবপত্রও ছিলো সেই ঘরে। কিন্তু এই অগ্নিকাণ্ডে তিনি পুরোপুরি নি:স্ব হয়ে পড়েছেন। বর্তমানে তিনি ঢাকার গাজীপুরে দিনমজুরের কাজ করছেন।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজাউল করিম জানান, অগ্নিকাণ্ডের খবরে তাদের লোক ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু, ততক্ষণে সবকিছুই পুড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর