বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ
অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় বিন্তি, ক্ষোভে হত্যা করে সিয়াম: ডিসি মাসুদ ছয় অটোরিকশাসহ ২ জন গ্রেফতার প্রধানমন্ত্রীর নির্দেশে অপহৃত কিশোর উদ্ধার, চার অপহরণকারী গ্রেফতার নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে ৭ দিনে ৫ কোটি ৬৫ লাখ মিটার অবৈধ জাল জব্দ, গ্রেফতার ৩০৬  সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে দ্রুত নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী অনেক টাকা আয় করলেও শেষে কিছুই থাকে না: তামান্না ২৫ দিনে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব নিয়ে যা ভাবছে আ.লীগের হাইকমান্ড? বাংলাদেশে এলো টেকনোর নতুন ফোন: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সলঙ্গায় অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেল হাফসা, স্বপ্ন ডাক্তার হওয়া

নিজস্ব প্রতিবেদক: / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

২০২৬ সালের মাধ্যমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে এস এম হাফসা। তার এ কৃতিত্বে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও রায়গঞ্জ উপজেলা জুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। হাফসা সলঙ্গা ফাজিল মাদ্রাসা-এর অষ্টম শ্রেণীর ছাত্রী। তার এ সাফল্যে প্রতিষ্ঠানটি গৌরবের আসনে পৌঁছেছে।

মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা জানান, হাফসা শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী ও মেধাবী। পরীক্ষায় ভালো ফল করবে, এমন প্রত্যাশা তাদের ছিল। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আরও বড় সাফল্যের আশাবাদ ব্যক্ত করেন।
হাফসার বাবা, মা ও দাদী বলেন, ছোটবেলা থেকেই তার স্বপ্ন ডাক্তার হওয়া। সেই লক্ষ্য পূরণে সে নিয়মিত পরিশ্রম করে যাচ্ছে। পরিবারের পক্ষ থেকে সবসময় তাকে উৎসাহ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

নিজের অনুভূতি জানাতে গিয়ে হাফসা বলে, তার পড়াশোনা করতে ভালো লাগে। সবার দোয়া ও ভালোবাসা থাকলে সে ভবিষ্যতে একজন ডাক্তার হতে চায়। পরিবার, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের সমর্থনই তার এগিয়ে যাওয়ার শক্তি। স্বপ্ন পূরণ করাই এখন তার একমাত্র লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর