শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে সিরাজগঞ্জে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে গাছের বিতরন ও বৃক্ষরোপনের মাধ্যমে এ কর্মসুচীর উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও কলেজের অধ্যক্ষ শাহাদত হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আজিজুর রহমান দুলাল ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রীর “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসুচী গ্রহন করায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পরিবেশ দুষনের কারনে বর্তমানে নানা রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। এমন কিছু রোগ আছে যা চিকিৎসকরা শনাক্ত করতে পারছে না। এর মুল কারন পরিবেশ দুষন। স্বচ্ছ অক্সিজেনের অভাব। তাই বৃক্ষরোপন ছাড়া সুস্থজীবন গড়ার বিকল্প নেই। দেশে ২৫ শতাংশ বনায়ন করা হবে। বিশেষ করে পাহাড়ী অঞ্চলে গাছ কর্তন করে প্রায় ১৪ শতাংশে নেমে গেছে। এ জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করতেই অবশ্যই বৃক্ষরোপন করতে হবে।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় কতগাছ লাগানো হবে তা নির্ধারণ করে দিয়েছেন। সেই হিসেবে আজ দুই হাজার গাছ শিক্ষার্থীদের মধ্যে বিতরন ও রোপন করা হচ্ছে। আগামীতে প্রধানমন্ত্রীর টার্গেট অনুযায়ী বৃক্ষরোপন করা হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর