মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
তেভেজের বিদায়ী ম্যাচে এক জার্সিতে মেসি-রোনালদো, ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি, মুখ খুললেন অভিনেত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে সেবা প্রদানের সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলোকে একটি সার্ভিস ডেলিভারি ম্যাট্রিক্সের মধ্যে আনতে হবে – জনপ্রশাসন উপদেষ্টা গাইবান্ধায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট  মঙ্গলবার দুপুরে কাজিপুর  উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা  অনুষ্ঠিত হয়। এতে  আইনশৃঙ্খলা কমিটির  মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর)  সাংসদ সেলিম রেজা ৷
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব  কাজিপুর থানা  অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক,কাজিপুর সরকারি মনসুর আলী  কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম, সহকারী কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম,স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল  ,উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হান্নান সরকার,উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র  আব্দুল সালাম, উপজেলা বিএনপির সাবেক  সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ওয়াহীদুজ্জামান মিনু, কাজিপুর সরকারি কলেজের প্রতিনিধি হোসনে আরা আরজু, ইসলামী ফাউন্ডেশন এর ফিল্ড সুপার ভাইজার মোঃ মাহবুবুল আলম।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, বাজার মনিটরিং ও জননিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।এছাড়া বাজার ও রাস্তার মোড়ে সিসি ক্যামেরা স্থাপন, মাদক কারবারী ও মাদক সেবনকারীর সুপারিশকারীর তালিকা তৈরী সহ  ২০২৬ সালে এস এস সি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত   ছাত্র ছাত্রী ছাত্রীদের  সংবর্ধনা,প্রতিটি ইউনিয়নে স্টেডিয়াম তৈরি  দেওয়া নিয়ে বিস্তারিত আলোকপাত  হয়।
সভায় স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা  বলেন, “জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধ ও মাদকের বিরুদ্ধে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
এ সময়  উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২  কাজিপুর ডিজিএম  মাইদুল  ইসলাম, উপজেলা মধমিক শিক্ষা অফিসার ছাকমান  আলী, শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল হুদা তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা সহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর