সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
ডিজিটাল ব্যাংকিং সেবায় আধুনিকায়নের পথে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ২৯তম বিসিএস পুলিশ ফোরামের সভাপতি শাহীন, সম্পাদক দিশা নোয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন, নিজেই ক্লাস নিলেন পুলিশ সুপার ভোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন ২৯৬ জন সোশ্যাল মিডিয়ায় শিক্ষিকার পোষ্ট ঘিরে চারঘাটে বিতর্ক, কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন সন্তানকে বাঁচিয়ে নিজেই গেলেন পানিতে তলিয়ে, ১৬ ঘণ্টা পর মিলল মরদেহ ওমানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের পরমব্রতের পরিচালনায় কোয়েল, জানা গেল ছবির নাম! ট্রেনের নিচে চাপা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে  মতবিনিময়  সভা ও কুইজ প্রতিযোগিতা  অনুষ্ঠিত 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সোশ্যাল মিডিয়ায় শিক্ষিকার পোষ্ট ঘিরে চারঘাটে বিতর্ক, কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন

রাজশাহী প্রতিনিধি : / ৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬


রাজশাহীর চারঘাটে নন্দনগাছি ডিগ্রি কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক সোহেলী আক্তারের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোষ্টকে কেন্দ্র করে এলাকায় ব্যপক আলোচনা  সমালোচনা ও উত্তেজোনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সরেজমিনে গিয়ে দেখা যায়। 
কলেজ সুত্রে জানা যায়, ১৫ আগষ্ট উপলক্ষে দেওয়া একটি ফেসবুক পোষ্টকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বিভিন্ন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর জেরে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশগ্রহনকারী অত্র কলেজের ছাত্রদল সাধারন শিক্ষার্থীরা শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তার পদত্যাগের দাবি জানান।

 কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাহেদুর রহমান বলেন সংশ্লিষ্ট পোষ্টটি তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের জন্ম দিয়েছে। তবে শিক্ষিকার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। 
অভিযুক্ত সোহেলী আক্তার ২০১৩ সালে কলেজের গার্হস্থ্য অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন।

 তিনি অত্র কলেজের সাবেক প্রিন্সিপাল, সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাইফূল ইসলাম দুলালের কন্যা। কলেজ প্রশাসনের একটি সূত্র জানায় উদ্ভুত পরিস্থিতিতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে।

 পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে থাকলেও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। 

নন্দনগাছি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম জানান গার্হ্যস্থ্য বিজ্ঞানের প্রভাষক সোহেলী আক্তার রাষ্ট্রবিরোধী ও প্রতিষ্ঠানের শৃঙ্খলা পরিপন্থি কাজের সম্পৃক্ততার প্রমান পাওয়ায় সোমবার সকালে সভাপতি সাইফূল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কলেজ এর কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিতে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহীত হয়েছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর