শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
শতকোটি টাকার চৌহালী-টাঙ্গাইল যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙনে বসত ভিটা বিলীন সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জন আটক দুর্গানগর ইউপি কার্যালয়ে ৫ বছর ধরে নেই খাবার পানির টিউবওয়েল ভোগান্তিতে সেবাপ্রার্থীরা কাচ্চি ডাইনের চেয়ারম্যানের বিরুদ্ধে আছে ৫ মামলা,গ্রেফতার না করায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সন্তানকে বাঁচিয়ে নিজেই গেলেন পানিতে তলিয়ে, ১৬ ঘণ্টা পর মিলল মরদেহ

রাঙামাটি প্রতিনিধি : / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
-সালাম

রাঙামাটির লংগদু উপজেলায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর সালাম (২৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কাচালং নদীর ১৪ নম্বর বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত সালাম গুলশাখালী ইউনিয়নের গুলশাখালী সোনারগাঁও এলাকার মৃত শাহাবুদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার বিকেলে মাইনীমুখ বাজার থেকে নিজের ৮ বছরের ছেলেকে নিয়ে নৌকায় করে বাড়ির উদ্দেশে রওনা হন সালাম। পথে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় ছেলেকে আগলে রেখে বাঁচানোর চেষ্টা করেন তিনি। পরে পাশ দিয়ে যাওয়া অন্য একটি জেলের নৌকা শিশুটিকে উদ্ধার করে। তবে প্রচণ্ড ঢেউয়ের কারণে সালাম গভীর পানিতে তলিয়ে যান। ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

লংগদু ফায়ার সার্ভিসের কর্মকর্তা হেলাল উদ্দীন জানান, খবর পেয়ে রাঙামাটি থেকে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে রাত থেকেই উদ্ধার অভিযান চালায়। পরে সোমবার সকাল ৮টার দিকে নিখোঁজ সালামের মরদেহ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর