শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ
শতকোটি টাকার চৌহালী-টাঙ্গাইল যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙনে বসত ভিটা বিলীন সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জন আটক দুর্গানগর ইউপি কার্যালয়ে ৫ বছর ধরে নেই খাবার পানির টিউবওয়েল ভোগান্তিতে সেবাপ্রার্থীরা কাচ্চি ডাইনের চেয়ারম্যানের বিরুদ্ধে আছে ৫ মামলা,গ্রেফতার না করায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দুর্গানগর ইউপি কার্যালয়ে ৫ বছর ধরে নেই খাবার পানির টিউবওয়েল ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে প্রায় পাঁচ বছর ধরে খাবার পানির কোনো টিউবওয়েল নেই। ফলে বিভিন্ন সেবা নিতে পরিষদে আসা মানুষকে খাবার পানির জন্য বাইরে যেতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন সেবাপ্রার্থীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদসহ বিভিন্ন সরকারি সেবা নিতে প্রতিদিনই অনেক মানুষ আসেন। তাঁদের অনেককে দীর্ঘ সময় পরিষদে অবস্থান করতে হয়। কিন্তু সেখানে খাবার পানির ব্যবস্থা না থাকায় বিশেষ করে নারী, বয়স্ক ও দূর-দূরান্ত থেকে আসা মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সম্প্রতি পরিষদে সেবা নিতে আসা ইশারাত হোসেন বলেন, ‘বর্তমান সময়ে একটি ইউনিয়ন পরিষদে সেবা নিতে এসে খাবার পানির জন্য দূরে যেতে হবে—এটা খুব দুঃখজনক। পরিষদে অন্তত নিরাপদ খাবার পানির ব্যবস্থা থাকা উচিত।

দুর্গানগর ইউনিয়ন পরিষদের ৫, ৬ ও ৭ নম্বর সংরক্ষিত মহিলা সদস্য মোছা. মনোয়ারা বেগম বলেন, আগে পরিষদে টিউবওয়েল ছিল। সেগুলোর কয়েকটি চুরি হয়ে যাওয়ার পর নতুন করে আর টিউবওয়েল স্থাপন করা হয়নি। প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে পরিষদে খাবার পানির টিউবওয়েল নেই।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমানকে কয়েকবার জানানো হয়েছে। তবে এখনো নতুন কোনো টিউবওয়েলের ব্যবস্থা করা হয়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইউনিয়ন পরিষদের মতো গুরুত্বপূর্ণ সরকারি সেবাকেন্দ্রে দীর্ঘদিন ধরে খাবার পানির ব্যবস্থা না থাকা দুঃখজনক। তাঁদের দাবি, দ্রুত একটি নতুন টিউবওয়েল স্থাপন করে সেবাপ্রার্থীদের জন্য নিরাপদ খাবার পানির ব্যবস্থা করা হোক।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম বলেন, বলার কিছুই নেই আমি ইউনিয়ন পরিষদে বলে দেব।

স্থানীয়দের প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা উচিত ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর