সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ
ডিজিটাল ব্যাংকিং সেবায় আধুনিকায়নের পথে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ২৯তম বিসিএস পুলিশ ফোরামের সভাপতি শাহীন, সম্পাদক দিশা নোয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন, নিজেই ক্লাস নিলেন পুলিশ সুপার ভোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন ২৯৬ জন সোশ্যাল মিডিয়ায় শিক্ষিকার পোষ্ট ঘিরে চারঘাটে বিতর্ক, কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন সন্তানকে বাঁচিয়ে নিজেই গেলেন পানিতে তলিয়ে, ১৬ ঘণ্টা পর মিলল মরদেহ ওমানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের পরমব্রতের পরিচালনায় কোয়েল, জানা গেল ছবির নাম! ট্রেনের নিচে চাপা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে  মতবিনিময়  সভা ও কুইজ প্রতিযোগিতা  অনুষ্ঠিত 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ডিজিটাল ব্যাংকিং সেবায় আধুনিকায়নের পথে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬


আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব করতে ডিজিটাল কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে অনলাইন, রিয়েল টাইম ও কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়ন বিষয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে দ্রুত ও কার্যকরভাবে ডিজিটাল কোর ব্যাংকিং সিস্টেম চালুর লক্ষ্যে লিডস কর্পোরেশন ও BRD টিমের মধ্যে ডিজিটাল ব্যাংকিং সেবার বাস্তবায়ন, কারিগরি কাঠামো ও কৌশলগত সংযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও দ্রুত করতে Digital KYC চালুর কারিগরি দিক নিয়েও সভায় আলোচনা করা হয়।

পাশাপাশি আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে Mobile Banking App ও Internet Banking প্ল্যাটফর্মের বিভিন্ন ফিচার এবং কার্যকারিতা নিয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।

এছাড়া বিদ্যুৎ বিল, গ্যাস বিল, মোবাইল রিচার্জসহ বিভিন্ন ইউটিলিটি বিল ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিশোধের সুবিধা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন ডিজিটাল সেবার মধ্যে দ্রুত ও নিরাপদ ডেটা আদান-প্রদানের জন্য প্রয়োজনীয় API Integration ব্যবস্থার রূপরেখা প্রণয়ন এবং এ বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

সভায় লিডস কর্পোরেশনের পক্ষ থেকে ডিজিটাল ব্যাংকিং সেবাসমূহ বাস্তবায়নের জন্য কারিগরি প্রস্তাবনা ও প্রস্তাবিত কার্যপদ্ধতি দ্রুততম সময়ের মধ্যে BRD টিমের কাছে দাখিল করার বিষয়ে অবহিত করা হয়।
সমন্বয় সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন এবং লিডস কর্পোরেশন ও BRD টিমের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ বাস্তবায়িত হলে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর হবে। একই সঙ্গে গ্রাহকরা দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর