সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
তেভেজের বিদায়ী ম্যাচে এক জার্সিতে মেসি-রোনালদো, ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি, মুখ খুললেন অভিনেত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে সেবা প্রদানের সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলোকে একটি সার্ভিস ডেলিভারি ম্যাট্রিক্সের মধ্যে আনতে হবে – জনপ্রশাসন উপদেষ্টা গাইবান্ধায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মাগুরায় খুনের ঘটনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর

মাগুরা প্রতিনিধি : / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মাগুরা শ্রীপুর উপজেলার চন্ডীখালী গ্রামে খুনের ঘটনা নিয়ে সোমবার রাতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয় গয়েশপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও একই ইউনিয়ন বিএনপির অপর বিএনপি নেতা আসাদ মোল্যার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর লুটপাট হয়।

এলাকাবাসী জানায়, স্থানীয় রাজনৈতিক অধিপত্য বিস্তার নিয়ে বিরোধ জের ধরে প্রতিপক্ষের হামলায় সিরাজুল ইসলাম গ্রুপের সমর্থক অমিরুল মোল্যা গত ১৭ জুলাই নিহত হয়। এরই জের ধরে উভয় গ্রুপের সমর্থকদের উত্তেজনা চলে আসছিল। যার পরিপ্রেক্ষিতে সোমবার সিরাজুল ইসলাম সমর্থিত ইমদাদুল হোসেন (৪০) লাঙ্গলবাধ বাজার থেকে নিজ বাড়িতে ফেরার সময় আসাদ গ্রুপের লোকজন তাকে হামলা চালিয়ে জখম করে। এই ঘটনায় নতুন করে উত্তেজনার জন্ম দিলে তা উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় অন্তত ২০ জন আহত ও বাড়িঘর ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয় পক্ষ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়।

হামলায় আহতরা হচ্ছে- মনিরুল (৬০), আকুল (৫০), হাসিব (৩০), রহমত (২৫), আলম (৫৫), আমিরুল (৫০), রাশেদ (৩২), সোহেল (৩০), ওয়াসিমকে (২২) শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মাগুরা শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি মিয়া বলেন, দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বর্তমান পরিস্থিত স্বাভাবিক। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। খুনের ঘটনায় মামলা হয়েছে। তবে নিহত আমিরুল ইসলামকে উভয়পক্ষই নিজেদের লোক বলে দাবি করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর