রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ
খাদ্যগ্রহণে ইসলামের পাঁচ নীতি আগামী পাঁচদিন সারা দেশে বাড়তে পারে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা শ্রীলঙ্কার ক্রিকেটারদের সংগঠনের প্রধান কুসাল মেন্ডিস সন্ধ্যায় মাছ শিকারে বেরিয়েছিলেন, রাতে মিললো বুকে ছুরিবিদ্ধ মরদেহ দিনের বেলাতেই নামবে অন্ধকার, ১২১ বছর পর ১২ আগস্ট যে বিরল দৃশ্যের দেখা মিলবে ইউরোপে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? ২০২৩ সালে ইকুয়েডরে প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে অধিকাংশ প্রতিষ্ঠানই জানে না তাদের ওপর এআই নজর রাখছে, চালাচ্ছে হামলা বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যশোরের বাঘারপাড়ায় নিজ ঘরে মা-ছেলের রহস্যজনক মৃত্যু

যশোর প্রতিনিধি : / ৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
-প্রতীকী ছবি।

যশোরের বাঘারপাড়া উপজেলায় নিজ ঘর থেকে এক গৃহবধূ ও তার শিশুসন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা, না আত্মহত্যা- তা এখনও এখনো নিশ্চিত হওয়া যায়নি। শনিবার রাত ৯টার দিকে উপজেলার খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় পশু চিকিৎসক আক্তার হোসেন রাত ৯টার দিকে খবর পান জাকিরের স্ত্রী ও শিশু ছেলের মরদেহ খাটের উপর পড়ে আছে। তিনি জানান, মৃত গৃহবধূর নাম জুবায়দা খাতুন (৩২) ও তার মৃত ছেলের নাম জিসান (৬)। গৃহবধূর স্বামীর নাম জাকির হোসেন।

তিনি ঘরে ঢুকে দেখেন, খাটের উপর ছেলে জিসানের হাত ও পা গামছা দিয়ে বাঁধা আছে। একই খাটে জিসানের মা জুবায়দার গলায় ওড়না প্যাঁচানো রয়েছে। তবে ওড়নার দুই প্রান্ত জুবায়দার দুই হাতে ধরা আছে। এরপর আক্তার জিসানের বাবা জাকির হোসেনকে খবর দেন। এসময় বহরামপুর বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন জাকির।

প্রতিবেশীরা জানান, এ পরিবারের তেমন কোনো শত্রু নেই। হয়তো জুবায়দা তার শিশু ছেলেকে জিসানকে আগে হত্যা করে পরে নিজেই আত্মহত্যা করেছেন।

জুবায়দার ছোট বোন পিনজিরা জানিয়েছেন, জাকির দীর্ঘদিন বিদেশ ছিলেন। এক বছর আগে তিনি বাড়ি এসেছেন।

খবর পেয়ে রাত ১০টার দিকে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে উপস্থিত হয়েথানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ জানান, মৃত মা ও ছেলেকে দেখে মনে হচ্ছে না বিষয়টি আত্মহত্যা। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত না করে কিছুই বলা যাবে না।

রাত ১২টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, ঘটনাটি সন্দেহজনক। আত্মহত্যা মনে হচ্ছে না। তবে ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর