আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপিত উপলক্ষ্যে কুষ্টিয়ার খোকসা উপজেলা ঐতিহ্যবাহী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের খোকসা উপজেলা শাখার উদ্যোগে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের খোকসা উপজেলা সভাপতি কল্লোল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক আহ্বায়ক মো. রিপন হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. রিপন হোসেন বলেন, “সম্প্রীতি সৌহার্দ্য এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই একে অপরের পরিপূরক হয়ে বাংলার মানুষের মাঝে বসবাস করি। শারদীয় দুর্গোৎসব আনন্দে সকলে পালন করবেন, সেই আনন্দকে ভাগাভাগি করে নিতেই আমি আপনাদের পাশে এসেছি। সকলের সহযোগিতা নিয়েই আমি কল্যাণের জন্য কাজ করি।” এ সময় তিনি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের উৎসাহ-উদ্দীপনার সাথে পূজার কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন খোকসা মন্দিরের পরিচালনা পর্ষদের সদস্য অমর নন্দী, খোকসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন,
অনুষ্ঠানে উপজেলার ৬১টি শারদীয় দুর্গাপূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে খোকসা উপজেলায় ৬১ মন্দিরে ২০০০ টাকা করে অনুদান দেওয়া হয়।