সিরাজগঞ্জের সলঙ্গায় হরিনচড়া বাজারে অ্যামাস বিজ অ্যাসোসিয়েটসের উদ্যোগে ‘নিউ ফুড ভিলেজ’ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলম।
শুক্রবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশে হরিনচড়া বাজারে এ হোটেলের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অ্যামাস বিজ অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত সচিব সাইফুল্লাহিল আযম, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ,সলঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি কে.এম আহসান হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশে গুরুত্বপূর্ণ স্থানে প্রতিষ্ঠানটি চালু হওয়ায় মহাসড়কে চলাচলকারী যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের খাবার ও আতিথেয়তা সেবা গ্রহণের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।