বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে বিদ্যুতের ঘাটতি থাকলেও পুজার সময় কোন বিদ্যুত বিভ্রাট হবে না। এ সংক্রান্ত নির্দেশনা বিদ্যুত মন্ত্রনালয়কে দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ শহরের হোসেনপুরস্থ আলমাহমুদ এভিনিউ নিজ বাসভবনে সনাতন সম্প্রদায়ের সাথে শারদ মতবিনিময় কালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশ অসম্রায়িদক দেশ। জাতীয়দাবাদী বাংলাদেশ। এখানে মুসলিম-হিন্দু সকলেই ঐক্যবদ্ধ থাকবে। ধর্মের কারনে কোন বিভাজন হবে না। বাংলাদেশে কোন জঙ্গী বা উগ্রবাদের স্থান নেই। কেউ এসব কাজে যুক্ত থাকলে কঠোর হস্তে দমন করা হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর প্রথম পুজা হচ্ছে। তাই পুজা নির্বিঘ্ন ও শান্তিপুর্ন করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। বৈঠক থেকে সকলকে শান্তিপুর্ন পুজা উদযাপনে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, এবারই প্রথম দেশের প্রধানমন্ত্রী বিভাগীয় শহরগুলোতে পুজা মন্ডপ পরিদর্শন করবেন।
তিনি বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী নিজ নিজ এলাকায় শান্তিপুর্ন পুজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করবেন। কোথাও কোন বিশৃংখলা সহ্য করা হবে।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সিরাজগঞ্জ জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু, হিন্দু কল্যাণ ট্রাস্টের উত্তরবঙ্গের নেতা এ্যাড. ইন্দ্রজিত সাহাসহ জেলার বিভিন্ন উপজেলার সনাতনধর্মাবলম্বী নেতৃবৃন্দ।