বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ
এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিজিবির অভিযানে প্রায় ২ কোটি ৮০ লাখ টাকার বিদেশি কয়েন সহ আটক ২ সলঙ্গায় প্রশংসায় ভাসছে আব্দুল করিম শিরাজী সেচ্ছাশ্রমে ১২ শ মিটার চলাচল অনুপযোগী মেঠো পথ মেরামত কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত নওগাঁয় ১২০ বস্তা ডিএপি সার পাচার আটক করলেন স্থানীয়রা উল্লাপাড়ায় ছাগল গাছ খাওয়াকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা-ভাঙচুর: নারীসহ আহত ৩ বাগদান ভাঙার কয়েক সপ্তাহের মধ্যেই ফের একসঙ্গে পৃথ্বী শ-আকৃতি দেশের বাজারে আজকের স্বর্ণের দাম স্ত্রী-ছেলেসহ কাদের মির্জার বিরুদ্ধে দুদকের তিন মামলা প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পাবনা প্রতিনিধি : / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৭টায় বর্ণাঢ্য র‌্যালীটি সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বের হয়ে পৈলানপুর, চাঁদমারী মোড়, লাইব্রেরী বাজার, পুলিশ লাইন, আব্দুল হামিদ রোড পদক্ষিণ করে সরকারি এডওয়ার্ড কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন, পাবনা জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। সন্ধ্যায় কাশমেরী রেস্টুরেন্টে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আউয়াল। এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার সভাপতি প্রফেসর ড. মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস. এম. আলাউদ্দিন পরাগের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা উকিল বার সমিতির সাবেক সভাপতি অ্যাড. আমিনুল ইসলাম পটল, পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লি. এর সিনিয়র সহসভাপতি ফরিদুল ইসলাম, প্রফেসর অলিউল ইসলাম।
অনুষ্ঠানে ইঞ্জি. আবুল কালাম আজাদ ও সহকারী অধ্যাপক শফিকু রহমান শান্ত’র সম্পদনায় এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মরণিকা “ভোরের পাখির” মোড়ক উন্মোচন করা হয় এবং ডা: নাজমুল হকের পরিচালনায় এডওয়ার্ড ফিটনেস ক্লাবের সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় এডওয়ার্ড ফিটনেস ক্লাবের উপদেষ্টা শ্রী উত্তম কুমার কুন্ডু, এস.এম ইদ্রিস আলী, আবু বকর; অধ্যক্ষ তেলাওয়াত হোসেন, নুরুন্নবী খান হুমু, সাংগঠনিক সম্পাদক নূর-এ-ইসলাম উজ্জল, সোহানুর রহমান সোহান বিশ্বাস, এডওয়ার্ড ফিটনেস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য ও সাধারণ সদস্যসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর