বগুড়ার শেরপুরে মাননীয় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ১ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, শেরপুর, বগুড়ার উদ্যোগে এবং নূরে মদিনা হাফেজিয়া কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের সহযোগিতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক জনাব মো: তৌফিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: জাহিদুল ইসলাম।
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: সাইদুজ্জামান হিমু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশগত উন্নয়ন ত্বরান্বিত করতে বেশি করে গাছ লাগানোর প্রতি গুরুত্ব আরোপ করেন।