মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
মন্দিরে মন্দিরে ঘুরে প্রতিমার স্বর্ণ চুরি, দম্পতি গ্রেফতার রাজশাহীতে পুলিশের অভিযানে জুয়াড়ি ও  মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৮ কাজিপুরে দুর্গাপূজা মণ্ডপে সরকারি চাল বিতরণ খানসামায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত কুড়িগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ, প্রতারিত হচ্ছেন রোগীরা রাজশাহীতে ফটোসাংবাদিক কাচুকে ফাঁসানোর অভিযোগ: তীব্র নিন্দা ও ক্ষোভপ্রকাশ কুড়িগ্রামে মন্দিরে চুরি, রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী লুট: আটক ৪ নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ৩৪ পিস ফেন্সিডিল ও সাড়ে সাত কেজি গাঁজাসহ গ্রেফতার ১ ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেফতার গৃহকর্মী সেজে শিশু অপহরণ, শিশু উদ্ধারসহ গ্রেফতার বেলী বেগম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে পুলিশের অভিযানে জুয়াড়ি ও  মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৮

রাজশাহী প্রতিনিধি : / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মাদক মামলায় ৯ জন, ওয়ারেন্টভুক্ত ৮ জন এবং অন্যান্য মামলায় ১৩ জন রয়েছেন।

পৃথক অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজা উদ্ধারের পাশাপাশি অনলাইন জুয়া ও বেটিংয়ে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, নগরীর রাজপাড়া, চন্দ্রিমা, বেলপুকুর, শাহমখদুম ও মতিহার থানা পুলিশ পৃথক অভিযানে  ছয়জনকে মাদক কারবারের অভিযোগে এবং একজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৩০ পিস ট্যাপেন্টাডল, ৬৪ পিস ইয়াবা ও ১১০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৯০০ টাকা জব্দ করা হয়।

এর মধ্যে নগরীর রাজপাড়া থানা পুলিশ বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫২ পিস ট্যাপেন্টাডল ৩জনকে গ্রেপ্তার করে। একই সময় ৭৮ পিস ট্যাপেন্টাডল ফেলে পালিয়ে যায় অপর এক মাদক কারবারি। চন্দ্রিমা থানা পুলিশ মুশরইল বাগান এলাকা থেকে ৫৭ পিস ইয়াবা ও ৫১ পিস ট্যাপেন্টাডল সহ ১জনকে গ্রেপ্তার করে। বেলপুকুর থানা পুলিশ ১০ পিস ট্যাপেন্টাডল ও ৭ পিস ইয়াবাসহ রেলগেট এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করে। শাহমখদুম থানা পুলিশ ফুলতলা বাজার এলাকা থেকে ১১০ গ্রাম গাঁজা সহ ১জনকে গ্রেপ্তার করে। মতিহার থানা পুলিশ ধরমপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে একজনকে মাদক সেবনের অভিযোগে আটক করে।

এদিকে অনলাইন জুয়া ও বেটিংয়ে জড়িত থাকার অভিযোগে শাহমখদুম থানা পুলিশ পবাপাড়ার থানার মোড় এলাকা থেকে ইমন সরদার (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তাঁর ব্যবহৃত স্মার্টফোনে তিনটি জিমেইল আইডি, মোবাইল ব্যাংকিংয়ে ব্যবহৃত দুটি নম্বর এবং অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত সাতটি অ্যাপ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া প্রতিরোধ আইনে পৃথক মামলা করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছেন মুখপাত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর