মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
মন্দিরে মন্দিরে ঘুরে প্রতিমার স্বর্ণ চুরি, দম্পতি গ্রেফতার রাজশাহীতে পুলিশের অভিযানে জুয়াড়ি ও  মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৮ কাজিপুরে দুর্গাপূজা মণ্ডপে সরকারি চাল বিতরণ খানসামায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত কুড়িগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ, প্রতারিত হচ্ছেন রোগীরা রাজশাহীতে ফটোসাংবাদিক কাচুকে ফাঁসানোর অভিযোগ: তীব্র নিন্দা ও ক্ষোভপ্রকাশ কুড়িগ্রামে মন্দিরে চুরি, রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী লুট: আটক ৪ নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ৩৪ পিস ফেন্সিডিল ও সাড়ে সাত কেজি গাঁজাসহ গ্রেফতার ১ ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেফতার গৃহকর্মী সেজে শিশু অপহরণ, শিশু উদ্ধারসহ গ্রেফতার বেলী বেগম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে দুর্গাপূজা মণ্ডপে সরকারি চাল বিতরণ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে।১৩ অক্টোবর দুপুরে কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু সাইদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সরকারের পক্ষ থেকে এ চাল বরাদ্দ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কাজিপুর উপজেলা ২৩ টি দুর্গাপূজায় পুজা মণ্ডপে ১৩৮০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে ।  উপজেলার প্রতিটি  পূজামণ্ডপের অনুকূলে ৬০০ কেজি   বরাদ্দ করা চাল সংশ্লিষ্ট মণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের মাঝে বিতরণ করা হয়। এ চাল পূজা উদযাপন ও সংশ্লিষ্ট কার্যক্রমে সহায়তা হিসেবে দেওয়া হয়েছে।
চাল বিতরণ কার্যক্রমে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দকৃত চাল যথাযথভাবে ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। এদিকে, সরকারি সহায়তা পেয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর