বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
সলঙ্গায় প্রশংসায় ভাসছে আব্দুল করিম শিরাজী সেচ্ছাশ্রমে ১২ শ মিটার চলাচল অনুপযোগী মেঠো পথ মেরামত কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত নওগাঁয় ১২০ বস্তা ডিএপি সার পাচার আটক করলেন স্থানীয়রা উল্লাপাড়ায় ছাগল গাছ খাওয়াকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা-ভাঙচুর: নারীসহ আহত ৩ বাগদান ভাঙার কয়েক সপ্তাহের মধ্যেই ফের একসঙ্গে পৃথ্বী শ-আকৃতি দেশের বাজারে আজকের স্বর্ণের দাম স্ত্রী-ছেলেসহ কাদের মির্জার বিরুদ্ধে দুদকের তিন মামলা প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে হাসানুল হক ইনুর আপিল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সলঙ্গায় প্রশংসায় ভাসছে আব্দুল করিম শিরাজী সেচ্ছাশ্রমে ১২ শ মিটার চলাচল অনুপযোগী মেঠো পথ মেরামত

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বিগত কয়েক মাসের প্রতি নিয়ত বর্ষনে গ্রাম ও বিল অঞ্চলের মেঠো পথ গুলোর করুণ অবস্থা দেখা দিয়েছে।সরকারিভাবে মেরামতের কোন ব্যবস্থা না নেয়ায় জন চলাচলে দেখা দিয়েছে ব্যাপক দুর্ভোগ।

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামের অবস্থা খুবই করুন।বিশাল এ গ্রামে প্রায় ১৬ হাজার মানুষের বসবাস।রাস্তা-ঘাট  ভাল না থাকায় এ গ্রামে আত্মীয় করতে চায়না এলিট শ্রেনির মানুষ।

দুঃখ লাঘবের জন্য মঙ্গলবার  ও বুধবার এ গ্রামে হাজির হয় ৩০/৩৫ জন যুবক। তাদের সবার পড়নে দীর্ঘ জুব্বা মাথায় পাগড়ী।তারা গ্রামে ঢুকে ঝুপড়ি কোদালি ধরে,ব্যক্তিগত অর্থায়নে বালু ফেলে মালতিনগর পাকার মাথা থেকে বেতুয়া নবাব বাড়ি সেতু পর্যন্ত  প্রায় ১২ শ মিটার মেঠোপথ চলাচলের উপযোগি করে দেন।আর এ কাজের নেতৃত্ব দেন মাওলানা আব্দুল করিম শিরাজী নামের এক যুবক।
গতকাল বিকেলে তার সাথে কথা হয় এ প্রতিবেদকের,আব্দুল করিম জানান তার বাড়ি ধুবিল ইউনিয়নের শ্যামেরঘোন গ্রামে।তিনি তার ইউনিয়নের প্রতিটি গ্রামে দুর্ভোগ লাঘবে ইসলামি চেতনায় বিশ্বাসী যুবকদের সাথে নিয়ে কাজ করে যাবেন।ইতি মধ্যেই ইউনিয়ন বাসির প্রশংসায় ভাসছে মাওলানা আব্দুল করিম শিরাজী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর