মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
ভুয়া মেজর পরিচয়ে মোবাইল ছিনতাইকালে চোর আটক পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, কার্যক্রম উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আমিনুল হক শেরপুরে ১ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা সৌদি আরবে হামলা: ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট স্থগিত মন্দিরে মন্দিরে ঘুরে প্রতিমার স্বর্ণ চুরি, দম্পতি গ্রেফতার রাজশাহীতে পুলিশের অভিযানে জুয়াড়ি ও  মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৮ কাজিপুরে দুর্গাপূজা মণ্ডপে সরকারি চাল বিতরণ খানসামায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত কুড়িগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ, প্রতারিত হচ্ছেন রোগীরা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভুয়া মেজর পরিচয়ে মোবাইল ছিনতাইকালে চোর আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আনসার সদস্যদের তৎপরতা ও দূরদর্শিতায় এক মোবাইল চোর হাতেনাতে আটক হয়েছে। আটককৃত ব্যক্তি সেনাবাহিনীর ‘মেজর’ পরিচয়ে এক বীর মুক্তিযোদ্ধার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় হাসপাতালের ৭ম তলার কেবিন ব্লকের মুক্তিযোদ্ধা কেবিনে এই ঘটনা ঘটে।

হাসপাতালের আনসার ক্যাম্প ইনচার্জ পিসি মো. আমিনুল হক বলেন, চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা জনাব মো. নোয়িম জাহাঙ্গীরের (৭১) কাছে গিয়ে নিজেকে সেনাবাহিনীর ‘মেজর’ হিসেবে পরিচয় দেয় সুজন আহাম্মেদ (৫৬) নামে এক ব্যক্তি। কথা বলার একপর্যায়ে সুজন বীর মুক্তিযোদ্ধার হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করলে ৭ম তলায় দায়িত্বরত আনসার সদস্যরা তাৎক্ষণিক হাতেনাতে আটক করে।

তিনি বলেন, পরবর্তীতে আটককৃত চোরকে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হাজির করা হলে কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। ঘটনার পর ভুক্তভোগী ও হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আটককৃতকে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃত সুজন আহাম্মেদ পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার তেলিখালী গ্রামের বাসিন্দা। বর্তমানে সে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া আবাসিক এলাকায় বসবাস করে আসছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর