ঝিনাইদহের শৈলকুপায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কবিরপুর সার্বজনীন দুর্গা মন্দিরে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ও যুব মহাজোটের পক্ষ থেকে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়।
আয়োজকেরা বলেন, শারদীয়া দূর্গা উৎসব ধনী গরীব সবার। তাই নিম্ন আয়ের মানুষের সাথে শারদীয় দূর্গা উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ।
এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দু মহাজোটের ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক অনিপম কুমার বিশ্বাস। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সপ্তপল্লি মহাশ্মশানের সভাপতি রনজিৎ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও পূজা উদযাপন ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক শোভন কুমার কাজল, হিন্দু মহাজোট শৈলকুপা উপজেলার সভাপতি উজ্জ্বল বিশ্বাস,ওঁম ফাউন্ডেশনের শৈলকুপা উপজেলার সভাপতি প্রদীপ কুমার বিশ্বাস,
ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদক সমর বিশ্বাস, সাধন কুমার বিশ্বাস,মৃনাল বিশ্বাসসহ প্রমুখ।