শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
নওগাঁয় কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের ইট-বালু ব্যবহারের অভিযোগ নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার এআই দিয়ে অশালীন কনটেন্ট তৈরি, সরানোর দাবিতে আদালতে কঙ্গনা সংসদকে পাশ কাটিয়ে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধে জড়িয়ে পড়ছে পাকিস্তান? ফেনীতে ১৩০ বোতল বিদেশি মদসহ আটক ৩ বিদেশে পাঠানোর প্রলোভনে পাসপোর্ট ও অর্থ আত্মসাত, এসআরবির অভিযানে আটক ১২ লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, ৬ দিনে আটক ৯১৭ নোয়াখালীতে ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, ৬ দিনে আটক ৯১৭

অনলাইন ডেস্ক: / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
- সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টার অভিযানে জেলার ছয় থানা এলাকা থেকে ১২৯ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে গত ছয় দিনে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৭।

পুলিশ জানায়, বৃহস্পতিবার আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৭৯ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। ৫০ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে এ অভিযান শুরু হয়। লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যে নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

আটকদের তথ্য যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ সুপার আবু তারেক বলেন, ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ৯১৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে ২৮৭ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের পেছনে থাকা আশ্রয়দাতাদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর