শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
শৈলকুপায় পূজা উৎসবের আনন্দ ভাগাভাগি: নিম্ন আয়ের মানুষের মাঝে বস্ত্র বিতরণ রাজশাহীতে চার মাদক কারবারীসহ গ্রেপ্তার ২৫ সমস্যা নিরসনে রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা রেশম কারখানার উৎপাদন বাড়াতে সরকার নতুন পাওয়ার লুম চালু : ভূমিমন্ত্রী প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীকে পুজা কমিটির পাশে থাকতে হবে -টুকু ঠিকাদার উধাও আড়াই বছর আটকে আছে খোকসার সংস্কার কাজ, বিপাকে চার ইউনিয়নের মানুষ খোকসায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রিপন হোসেনের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সলঙ্গার হরিনচড়ায় ‘নিউ ফুড ভিলেজ’ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উদ্বোধন দুর্গাপুজার সময় বিদ্যুত বিভ্রাট হবে না বিদ্যুতমন্ত্রী টুকু হিন্দু ভাই-বোনরা বুক উঁচু করে চলবেন, পাশে আছি: হুইপ দুলু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীকে পুজা কমিটির পাশে থাকতে হবে -টুকু

নিজস্ব প্রতিবেদকঃ / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
-ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিদ্যুত, খনিজ ও জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপির সরকারে আসার পর সনাতন ধর্মাবলম্বীদের প্রথম পুজা। তাই তাদের পুজাকে উৎসবমুখর ও শান্তিপুর্ন করতে বিএনপির প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীকে পুজা কমিটির পাশে থেকে তাদের সহযোগিতা করতে হবে। শুক্রবার সকালে মন্ত্রীর সিরাজগঞ্জের নিজ বাসভবন আব্দুল্লাহ আল মাহমুদ এভিনিউয়ে জেলা বিএনপি, থানা বিএনপি ও পৌর বিএনপির সুপারফাইভদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতীয়বাদ হচ্ছে সকল ধর্ম-বর্ন মানুষের একত্বে বসবাস। বিএনপি সেই জাতীয়তাবাদীবাদে বিশ্বাসী বাংলাদেশ গড়ে তুলছে। যেখানে সকল ধর্মের মানুষ তাদের অধিকার নিয়ে বেঁচে থাকবে।

তিনি বলেন, পুজার মধ্যে বিএনপিকে বিপদে ফেলতে পরাজিত ফ্যাসিষ্ট ও গুপ্তরা ষড়যন্ত্র করতে পারে। তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। এ জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। তিনি প্রশাসনকে শান্তিপুর্নভাবে পুজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সকল প্রকার সহযোগিতার নির্দেশনা প্রদান করেন।

মন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এই প্রথম একজন প্রধানমন্ত্রী দেশের প্রতিটি বিভাগীয় শহরে পুজামন্ডপ পরিদর্শনে যাবেন। এতে তিনি প্রমান করছেন বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।

 

মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, আজিজুর রহমান দুলাল, শ্রী অমরকৃষ্ণ দাস সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর