শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
শৈলকুপায় পূজা উৎসবের আনন্দ ভাগাভাগি: নিম্ন আয়ের মানুষের মাঝে বস্ত্র বিতরণ রাজশাহীতে চার মাদক কারবারীসহ গ্রেপ্তার ২৫ সমস্যা নিরসনে রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা রেশম কারখানার উৎপাদন বাড়াতে সরকার নতুন পাওয়ার লুম চালু : ভূমিমন্ত্রী প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীকে পুজা কমিটির পাশে থাকতে হবে -টুকু ঠিকাদার উধাও আড়াই বছর আটকে আছে খোকসার সংস্কার কাজ, বিপাকে চার ইউনিয়নের মানুষ খোকসায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রিপন হোসেনের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সলঙ্গার হরিনচড়ায় ‘নিউ ফুড ভিলেজ’ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উদ্বোধন দুর্গাপুজার সময় বিদ্যুত বিভ্রাট হবে না বিদ্যুতমন্ত্রী টুকু হিন্দু ভাই-বোনরা বুক উঁচু করে চলবেন, পাশে আছি: হুইপ দুলু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সমস্যা নিরসনে রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

রাজশাহী প্রতিনিধি : / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত ওয়ার্কচার্জড ও মাস্টাররোল কর্মচারীসহ সকল কর্মচারীর বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষ্যে রাজশাহীতে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহী সড়ক ভবন চত্বরে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা আঞ্চলিক সংসদ, রাজশাহীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল আলম মিলু এবং রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ মাইনুল হক হারু।

সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা, বিশেষ করে ওয়ার্কচার্জড ও মাস্টাররোল কর্মচারীদের সমস্যা চিহ্নিতকরণ এবং সেগুলো নিরসনের বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

বক্তারা শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি ও অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কর্মচারীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর