শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত শেরপুরে পাগলা কুকুরের কামড়ে ২৬ জন আহত, স্থানীয়দের দাবি সংখ্যা অর্ধশত ভোলায় মিয়ানমারে পাচারের পথে ৬৬ লাখ টাকার সার জব্দ, আটক ৮ কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী যাত্রীসেবার মানোন্নয়ন ও গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্টের আধুনিকায়নে বড় বিনিয়োগ করছে ইউএস-বাংলা রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন কুর্মিটোলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল হামলা, কনস্টেবল আহত ​আর্টিলারি সম্মেলনে সেনাপ্রধান: আধুনিক প্রযুক্তির ওপর জোর আশুলিয়ায় ১ হাজার ৮৬৩ কারখানার মধ্যে বন্ধ ৭০, পরিস্থিতি নিয়ন্ত্রণে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নতুন গান নিয়ে আসছে ব্যান্ড নিসর্গ

অনলাইন ডেস্ক: / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
- নিসর্গ ব্যান্ডের সদস্যরা।

নতুন মৌলিক গান নিয়ে আসছে জনপ্রিয় তরুণ ব্যান্ড নিসর্গ। প্রেম, বিচ্ছেদ এবং না বলা অনুভূতির গভীর আবেগকে কেন্দ্র করে নির্মিত এই গানটির শিরোনাম ‘নীরব ঠিকানা’।

গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের লিড ভোকালিস্ট ও গিটারিস্ট সাইদুল ইসলাম সোহাগ। গানের কথা ও সুর করেছেন ব্যান্ডের ড্রামার ও ম্যানেজার তাওহীদুল ইসলাম শাকিল। সঙ্গীত আয়োজনে ছিলেন কীবোর্ডিস্ট ও ভোকাল মো. সেলিম আহমেদ (এস কে সাগর শান)।

গানের ইন্ট্রো ও কোরাস অংশে হারমনি কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের আরেক ভোকালিস্ট লিহাত আরা লেমিস। বেজ গিটারে ছিলেন তানজীম আহমেদ দীপু।  গানটি নিয়ে আশাবাদী ব্যান্ডের সদস্যরা। তাদের ভাষ্যে, ‘নীরব ঠিকানা’ শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে এবং সমসাময়িক বাংলা মৌলিক সংগীতে নতুন মাত্রা যোগ করবে।

শিগগিররই গানটি নিসর্গ ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশের পাশাপাশি পাওয়া যাবে স্পটিফাই ও অ্যাপল মিউজিকসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৬ মে প্রতিষ্ঠিত নিসর্গ ব্যান্ড শুরু থেকেই মৌলিক গান প্রকাশের মাধ্যমে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছে। দেশে-বিদেশে লাইভ পারফরম্যান্সের মাধ্যমে তারা গড়ে তুলেছে নিজস্ব শ্রোতাগোষ্ঠী।

ব্যান্ডটির লাইনআপে রয়েছেন- সাইদুল ইসলাম সোহাগ (লিড ভোকালিস্ট ও গিটারিস্ট), লিহাত আরা লেমিস (ভোকালিস্ট), তাওহীদুল ইসলাম শাকিল (ড্রামার, ব্যান্ড ম্যানেজার), তানজিম আহমেদ দিপু (বেজ গিটারিস্ট) এবং মো: সেলিম আহমেদ (কিবোর্ডিস্ট ও ভোকালিস্ট)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর