শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরেবাংলা নগর আনসার সদস্যরা অভিযানে মলম পার্টির ৭ নারী সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬


রাজধানীর শেরেবাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এলাকায় সক্রিয় ‘মলম পার্টি’র সাত নারী সদস্যকে আটক করেছে আনসার সদস্যরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি ) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের উদ্যোগে শেরেবাংলা নগর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র সক্রিয় রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, অভিযানে পিসি মো. সাদেক হোসেন ও আনসার সদস্য মো. আরমান আলীর নেতৃত্বে চক্রের সাত নারী সদস্যকে আটক করা হয়। তারা হাসপাতাল এলাকায় চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিত বলে অভিযোগ রয়েছে।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ অভিযানের ফলে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর