বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ। জেলার কালাই উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর বিরুদ্ধে খালেদা বিবি নামে এক গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি-২০২২৬) রাতে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দীপেন্দ্র নাথ । খালেদা বিবি এলতা উত্তর পাড়া গ্রামের আব্দুল খালেক এর মেয়ে ও আব্দুল বাকির স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্র বলছে, আব্দুল বাকি ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ লেগেই থাকতো। বিভিন্ন অজুহাতে বাকি তার স্ত্রীর কাছ থেকে টাকা পয়সা দাবি করতেন। টাকা না পেলে স্বর্ণের গহনা ও মোবাইল ফোন নিয়ে বিক্রি করতেন। একিভাবে শনিবার বিকেলে তার স্ত্রীর স্বর্ণের চেইন এবং মোবাইল নিয়ে নেন। পরে তার স্ত্রী গ্রামের লোকজনদের বিষয়টি জানালে পারিবারিক বৈঠকের মাধ্যমে তা আবার খালেদা বিবিকে ফেরত দেওয়া হয়। বৈঠক শেষে গ্রামবাসীরা চলে গেলে স্বামী-স্ত্রী এক সাথে ঘরে যান। পরে রাত আনুমানিক ৩টার দিকে সাহরি খাওয়ার জন্য তাদের বাসায় থাকা কাজের লোক মৌসুমি আব্দুল বাকিকে ডাক দেন। এসময় আব্দুল বাকি দরজা খুলে দ্রুত সেখান থেকে চলে যান। পরে মৌসুমি রুমে এসে খালেদা বিবিকে গলায় ওরনা প্যাঁচ দেওয়া অবস্থায় দেখতে পান। খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে আসেন এবং খালেদার স্বামী তাকে হত্যা করে পালিয়েছেন বলে ধারণা করেন। খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কালাই থানার ওসি তদন্ত দীপেন্দ্র নাথ জানান, পুলিশ ঘরের ভিতর খালেদা বিবিকে ওড়না পেঁচানো অবস্থায় পেয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর