বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে  শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে অসহায় পরিবারের পাশে ডিসি

নিজস্ব প্রতিবেদক: / ১৭১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬




সিরাজগঞ্জে জরাজীর্ণ ঘরে অর্ধাহারে দিন কাটানো অসহায় সাইদুল-আনোয়ারা দম্পতির পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসক। রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম পরিবারটিকে ঢেউটিন ও নগদ অর্থসহ খাদ্য সহায়তা প্রদান করেন।
জানা যায়,সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের হরিণা গ্রামের বাসিন্দা সাইদুল ও তার স্ত্রী আনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছিলেন। জরাজীর্ণ একটি ঘরে বসবাস করত।

রমজানে ইফতার করার মতো সামর্থ্য ছিল না। ভাত ও কাঁচা মরিচ দিয়ে ইফতার করত। তাদের সংসারের করুন চিত্র গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসেন। তিনি রবিবার দুপুরে সাইদুল-আনোয়ারা দম্পত্তির হাতে এক মাসের খাদ্যসামগ্রী, ঘরের জন্য দুই বান ঢেউটিন এবং নগদ ১১ হাজার টাকা তুলে দেন। পাশাপাশি তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করে দেন।
জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, কোন অসহায় পরিবার কষ্টে থাকলে জেলা প্রশাসন আগেও যেমন তাদের পাশে ছিল ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর