শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সংসদ প্রাঙ্গণের গোলাপ বাগানে স্পীকার ও ডেপুটি স্পীকারের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬



জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে বৃক্ষরোপণ করেছেন জাতীয় সংসদের স্পীকার ও ডেপুটি স্পীকার।

শনিবার(১৪ মার্চ) জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে একটি আম গাছের চারা রোপণ করেন। পরে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল একই স্থানে আরেকটি আম গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তাঁদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং দেশের স্বাধীনতার জন্য প্রাণদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে বৃক্ষরোপণ অনুষ্ঠানের পূর্বে স্পীকার তাঁর বাংলো পরিদর্শন করেন।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর