রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ডাকাতদের কবল থেকে ৬ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬


সুন্দরবনে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে অভিযানের সময় ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১৭ মার্চ ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গত ৭ মার্চ সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে ৬ জেলেকে অপহরণ করে ‘নানা ভাই’ বাহিনীর সদস্যরা। পরে তাদের জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করা হচ্ছিল। এ ঘটনায় জেলেদের স্বজন মো. কবির কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ অভিযোগ জানান।

অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে মঙ্গলবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান একটি বিশেষ অভিযান পরিচালনা করে। শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় পরিচালিত ওই অভিযানে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করা হয়।

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায়।

উদ্ধার হওয়া জেলেদের মধ্যে রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল শানা (২৪) খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। এছাড়া রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা।

উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর